০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

মোঃ আশরাফ আলী, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশ : ০১:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

মোঃ আশরাফ আলী,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে সুমন মিয়া নামে এক হোটেল মালিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল জলসিঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে সুমন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

সুমন মিয়া জানান, তিনি পূর্বাচল উপশহরের জলসিঁড়ি এলাকায় একটি খাবারের হোটেল চালান। শুক্রবার দুপুরে তার হোটেলের কর্মচারী শামীম রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এ সময় সুমন মিয়া বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে ইজিবাইকের লোকজন চলে যায়। কিছুক্ষণ পর ইজিবাইকে থাকা সোহেল মিয়া, রাব্বিল, রাসেল আহমেদ, মাহবুবুরসহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সুমনের হোটেলে অতর্কিত হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

সুমনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি-ধমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা সুমন মিয়াকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

প্রকাশ : ০১:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬