০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:৪২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

মোঃ হেলাল উদ্দিন সরকার

ময়মনসিংহ জেলার তারাকান্দায় উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়।

এ সময় অফিস চত্বর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়। অভিযানের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, অফিস চত্বর ও আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীনসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। অভিযানকালে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। নিয়মিত পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ : ০২:৪২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬