০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী  মতবিনিময় সভা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশ : ১০:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

জামায়াতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট বদিউল আলম সুজনের আমন্ত্রণে লাকসামে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসামে মেয়র প্রার্থীর নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ এ. কে. এম. সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

​মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী এবং সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল্লাহ। সভায় লাকসামের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রার্থীরা পৌরসভার সার্বিক উন্নয়ন, উন্নয়নমূলক ভাবনা এবং নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

জামায়াতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী  মতবিনিময় সভা

প্রকাশ : ১০:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬