১১:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডেঙ্গুতে ১৮ বছরের যুবকের মৃত্যু, জেলার ৪টি হাসপাতালে শতাধিক রোগী

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

এইচ, এম আওলাদ জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।

গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ণব ধর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। শুক্রবার বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অর্ণব ধর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং তিনি ওই উপজেলার আশীষ ধরের ছেলে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক।

সিভিল সার্জন জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকালে অর্ণব ধর গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যান।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে গোপালগঞ্জে মোট ১ হাজার ১০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে ১ হাজার জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে আরও ২২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০০ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জে ডেঙ্গুতে ১৮ বছরের যুবকের মৃত্যু, জেলার ৪টি হাসপাতালে শতাধিক রোগী

প্রকাশ : ০৬:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬