তারাকান্দায় মাছের খামার ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
- প্রকাশ : ১২:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 5

মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নলদিঘী গ্রামে মাছের খামার ও বসতবাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে। নলদিঘী গ্রামের খামার ও বসতবাড়িতে হামলা ভাঙচুর মাছ ও মালামাল লুটপাট ও হুমকির অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় পূর্ববিরোধের জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার ভাতিজার মাছের খামারে হামলা চালিয়ে বেড়া ও টিনের চাল ভাঙচুর করে। এ সময় প্রায় ৩০ হাজার টাকার মাছ নিয়ে যাওয়ার পাশাপাশি আরও প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
পরে একই রাতে অভিযুক্তরা ভুক্তভোগীর বসতবাড়িতেও হামলা ও ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় বলে অ’ভি’যোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার প্রতিকার ও নিরাপত্তার দাবিতে ভুক্তভোগী তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকার জনসাধারণ।



















