১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীন বরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

এইচ, এম আওলাদ জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
  • প্রকাশ : ০১:১৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

এইচ, এম আওলাদ জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ছাত্র অধিকার পরিষদ। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গোবিপ্রবি শাখা। গোপালগঞ্জ – ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. কে এম বাবরের উপস্থিতিতে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নবীনদের উদ্দেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমের বিকাশেও এ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথিদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীন বরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রকাশ : ০১:১৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬