০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় অবৈধভাবে বিক্রি হচ্ছে পচা মুরগি, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

মোঃ হেলাল উদ্দিন সরকার

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্যবাজারে অবৈধভাবে পচা ও নষ্ট মুরগি বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা এসব মুরগি বিক্রি করায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারে কিছু বিক্রেতা পচা বা নষ্ট হয়ে যাওয়া মুরগি বিভিন্নভাবে সংরক্ষণ করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করছেন। এসব মাংস খাওয়ার ফলে খাদ্যবাহিত রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ক্রেতাদের অভিযোগ, বাজারে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। এতে একদিকে যেমন সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, অন্যদিকে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বাজারে অভিযান পরিচালনা করে পচা ও নষ্ট মুরগি বিক্রি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও নিয়মিত বাজার মনিটরিং প্রয়োজন বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

তারাকান্দায় অবৈধভাবে বিক্রি হচ্ছে পচা মুরগি, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

প্রকাশ : ০২:০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬