০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০১:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 1

মোঃ হেলাল উদ্দিন সরকার

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও সাধনা ত্রিপুরার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং, স্কুল চলাকালীন সময়ে যত্রতত্র কোচিং সেন্টার বন্ধ, বাসস্ট্যান্ডের অবৈধ দোকান উচ্ছেদ এবং অসুস্থ গাভী ও বাসি গরুর মাংস বিক্রি বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ফুলপুর থানার ওসি মো. ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে জনস্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ : ০১:৫১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬