০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় অসহায় বৃদ্ধার পাশে ‘সমাজ সেবা ফাউন্ডেশন’

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:০০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 2

মোঃ হেলাল উদ্দিন সরকার

​ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এক অসহায় ও বৃদ্ধ নারীর মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে ‘সমাজ সেবা ফাউন্ডেশন’। সংগঠনটির পক্ষ থেকে ওই বৃদ্ধাকে সম্পূর্ণ এক মাসের শুকনো বাজার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

সংগঠনটির স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রতিনিধিরা সরাসরি বৃদ্ধা নারীর বাড়িতে উপস্থিত হয়ে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাঁর হাতে তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, রান্নার তেল, ডাল, নুডুলসসহ নানা ধরনের প্রয়োজনীয় পণ্য।

​খাদ্যসামগ্রী পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা নারী। তিনি সংগঠনটির এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া ও আশীর্বাদ জানান।

ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করাই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে এভাবে সহায়তা নিয়ে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখবে ‘সমাজ সেবা ফাউন্ডেশন’।

Please Share This Post in Your Social Media

তারাকান্দায় অসহায় বৃদ্ধার পাশে ‘সমাজ সেবা ফাউন্ডেশন’

প্রকাশ : ০২:০০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬