১০:০৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাটুরিয়া নতুন মসজিদে আইপিএস দিলেন চেয়ারম্যান প্রার্থী

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:২৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 2

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি, ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া নতুন মসজিদে একটি আইপিএস (ইনভার্টার) প্রদান করেছেন বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা এনামুল ইসলাম এনাম।

শুক্রবার (০২ অক্টোবর) বহরপুরের পাটুরিয়া নতুন মসজিদে গিয়ে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিদের হাতে তিনি অনুদান হিসেবে আইপিএসটি তুলে দেন।

এ সময় এনামুল ইসলাম এনাম বলেন, মসজিদ মুসলমানদের ইবাদত-বন্দেগি ও ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ স্থান। বর্তমানে বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং এর কারণে মসজিদে আসা মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় অন্যান্য কার্যক্রমে যাতে অসুবিধা না হয়, সে বিষয়টি বিবেচনা করে আমি নিজ অর্থায়নে আইপিএস দেওয়ার উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, এলাকার মানুষের প্রয়োজনের সময়ে পাশে থাকার চেষ্টা করছি মাত্র। ভবিষ্যতেও বহরপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আইপিএস প্রদানকালে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

পাটুরিয়া নতুন মসজিদে আইপিএস দিলেন চেয়ারম্যান প্রার্থী

প্রকাশ : ০১:২৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬