০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নৌকা ডুবে নববধূসহ নিহত ৩

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৪৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • / 40

অনলাইন ডেস্ক
কি‌শোরগ‌ঞ্জের ইটনায় ধনু নদী‌তে যাত্রীবা‌হী নৌকা ডু‌বে এক শিশু ও এক নববধূসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপ‌জেলার চৌগাঙ্গা ইউ‌নিয়‌নের মাগু‌ড়ি এলাকায় ধনু নদী‌তে এ নৌকাডু‌বির ঘটনা ঘ‌টে।
নিহতরা হ‌চ্ছেন, মাগুরী গ্রা‌মের বরজু মিয়ার শিশুকন্যা হীরাম‌নি (৫), মো. মোখ‌লেছ মিয়ার নব বিবা‌হিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রা‌মের মৃত আইয়ুব আলীর ছে‌লে নৌকার মা‌ঝি হাসান আলী (৭০)।
নৌকাডুবির পর তা‌দের উদ্ধা‌র কাজ চালায় স্থানীয়রা। পরে সকা‌লে কি‌শোরগঞ্জ থে‌কে ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দল ঘটনাস্থ‌লে গি‌য়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
ইটনা থানার ও‌সি মু‌র্শেদ জামান ঘটনার সত্যতা নি‌শ্চিত করে বলেন, মাগুরী গ্রা‌মের জ‌নৈক হাসান আলী দুপু‌রের দি‌কে এক‌টি ছোট ইঞ্জিনচা‌লিত নৌকায় ক‌রে একই উপ‌জেলার কু‌র্শি গ্রা‌মে তার আত্মী‌য়ের বা‌ড়ি‌তে বেড়া‌তে যান।  ‌সেখান থে‌কে ফেরার প‌থে বা‌ড়ির কাছাকা‌ছি আসার পর প্রবল ঢেউ‌য়ের ‌তো‌ড়ে নৌকা‌টি ধনু নদী‌তে ডু‌বে যায়। আশপা‌শের লোকজন এসে নৌকার ৮ যাত্রী‌কে জী‌বিত উদ্ধার কর‌তে পার‌লেও পা‌নি‌তে ডু‌বে নি‌খোঁজ হন তিনজন। পরে সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে।

এদি‌কে একইদিন বি‌কে‌লে ইটনা উপ‌জেলার রায়টু‌টি এলাকায় রাস্তার পা‌শে ছ‌বি তুল‌তে গি‌য়ে বর্ষার পা‌নি‌তে ডু‌বে মো. মিজানুর রহমান না‌মে এক এইচএস‌সি  পরীক্ষার্থীর মৃত্যু হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

কিশোরগঞ্জে নৌকা ডুবে নববধূসহ নিহত ৩

প্রকাশ : ০৬:৪৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০