০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণ বাড়াতে তুরস্কে নতুন বিল পাস

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • / 87

অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়ে একটি বিতর্কিত বিল পাস করেছে তুরস্ক। গতকাল দেশটির সংসদে ওই বিলটি পাস করা হয়।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
নতুন আইনের অধীনে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক এবং টুইটারকে তুরস্কে স্থানীয় প্রতিনিধি থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্দিষ্ট কিছু সরানোর ক্ষেত্রে আদালতের নির্দেশ মেনে চলতে হবে অথবা বড় ধরনের জরিমানার মুখোমুখি হতে হবে।
সামাজিক মাধ্যমগুলো এই আইন মেনে চলতে অস্বীকৃতি জানালে জরিমানা এবং এগুলো তা বন্ধ করেও দিতে পারবে তুরস্ক।

ক্ষমতাসীন একেপি পার্টি এবং এর জাতীয়তাবাদী অংশীদার এমএইচপি বিলটি উত্থাপন করে। যা সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণ বাড়াতে তুরস্কে নতুন বিল পাস

প্রকাশ : ০৭:২৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০