০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে আইজিপির প্রেরিত ত্রাণ বিতরন করলেন পুলিশ সুপার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • / 37

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক ডঃ বেনজীর আহমেদ বিপিএম (বার) বন্যাকবলিত কুড়িগ্রামের বানভাসী অসহায় মানুষদের খাদ্য সুরক্ষার জন্য খাদ্য সহযোগিতা পাঠিয়েছেন। জেলা পুলিশ কুড়িগ্রামের ব্যবস্থাপনায় চিলমারীর ১০০ বর্নাত্য পরিবারে ত্রান বিতরন করার পর আজ ২য় পর্বে ২৭ শে জুলাই সোমবার নাগেশ্বরী উপজেলা এবং ভুরুঙ্গামারী উপজেলার ২০০ বানভাসী পরিবারে ত্রান বিতরন করেন মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
জানা যায়, পুলিশ সুপার, কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইশলাম খান বিপিএম ২৭ শে জুলাই সোমবার নাগেশ্বরীর বামনডাঙ্গা ও ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের বন্যাদুর্গতদের মাঝে আইজিপি মহোদয় প্রেরিত ত্রান বিতরন করেন। মোট ২০০ বানভাসী পরিবারে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসপি নাগেশ্বরী সার্কেল লুৎফর রহমান, এএসপি ভূরুঙ্গামারী সার্কেল মোহাম্মদ শওকত আলী, নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরন্নবী চৌধূরী সহ গন্যমান্য  ব্যক্তিবর্গ।
জেলা পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর ত্রান বিতরন কার্যক্রমের বানভাসী অসহায় পরিবারগুলোর তালিকা প্রনয়ন এবং আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর ও ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান।
আইজিপি মহোদয়ের প্রেরিত বাংলাদেশ পুলিশের ত্রান বিতরন কার্যক্রম চলাকালে মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, জেলা পুলিশ কুড়িগ্রাম মানবিক আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক প্রাকৃতিক বিপর্যয়ে বন্যাকবলিত মানুষদের পাশে দারিয়েছে।

জেলা পুলিশ অসহায় মানুষদের সেবা, সামাজিক সুরক্ষা ও খাদ্যসুরক্ষা দিতে এ কার্যক্রম অব্যাহত রাখবে ।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে আইজিপির প্রেরিত ত্রাণ বিতরন করলেন পুলিশ সুপার

প্রকাশ : ০৮:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০