০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / 36
মাসুদ আল কবীর,তালা(সাতক্ষীরা)
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।
সোমবার সকালে তালা উপজেলার পাটকেলঘাটায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বৃক্ষরোপন করা হয়।সব শেষে স্বেচ্ছাসেবক লীগের গৌরবময় ইতিহাস ঐতিহ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় নেতৃবৃন্দ, করোনা মহামারি কালে সর্বদা জনগনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান,তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক,সরদার ইয়াসিন আলী, মাসুদ আল কবির রাজন, গৌতম কর্মকার,জেলা স্বেচ্ছাসেবক প্রচার ও প্রকাশন সম্পাদক শেখ শাহিদুজ্জামান পাইলট,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব,খেশরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে সরদার পিয়াস ও তৌফিক ইমরান বাদশা, মাগুরা ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক যথাক্রমে বাবু মহলদার ও ইঞ্জিনিয়ার ফারুক, তালা উপজেলা সৈনিক লীগের আহবায়ক টিপু সুলতান, ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ও অন্যন্য অংগ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ।





















