০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোর ৪৯ বিজিবির অভিযান সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / 43
মোহাম্মদ নজরুল ইসলাম,শার্শা(যশোর)
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আন্দুলিয়া ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ৫৭০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
রোববার (২৬ জুলাই) রাত ১১ সময় সীমান্তের মেইন পিলার ৪৪ এর ১ নম্বর এস পিলার সংলগ্ন ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ফেনসিডিল ও গাঁজার চালানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
আন্দুলিয়া ক্যাম্পের কমান্ডার সুবেদার হারাধন জানান, গোপন একটি খবর পায় কিছু চোরাকারবারি মাদকের একটি চালান ভারত সীমান্ত পার করে বাংলাদেশে আনছে।এ ধরনের খবরের ভিত্তিতে সংগীয় টহল দল নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫৭০ ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ সেলিম রেজা ৫৭০ বোতল ফেনসিডিল ও ২৪ কেজি গাঁজা মালিক বিহীন উদ্ধারের বিষয়টি ইমেইলে পাঠিয়ে নিশ্চিত করেছেন।





















