০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মধ্যরাতে গরুবাহী ট্রাকচাপায় দুই ছাত্রলীগ কর্মী নিহত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / 65

অনলাইন ডেস্ক
চাঁদপুরের ফরিদগঞ্জে মধ্যরাতে গরুবাহী ট্রাক চাপায় দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।
তারা হচ্ছেন ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর এলাকার জিসান খন্দকার (২২) ও রাসেল খন্দকার (২৩)।
আজ সোমবার ফরিদগঞ্জ থানার এসআই অনু মং দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টায় চাঁদপুর রায়পুর সড়কে ফরিদগঞ্জ পৌরসভার পেট্রোল পাম্প এলাকায় দুই ছাত্রলীগ কর্মী ফরিদগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলকে চট্টগ্রামগামী গরুবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৫১) এর ধাক্কা দেয়। সে সময় তারা মোটরসাইকেলসহ পাশে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন।
‘উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন,’ উল্লেখ করে এসআই বলেন, ‘নিহত জিসান সাবেক ইউপি সদস্য বাবুল মিয়ার ছেলে এবং রাসেল আব্দুল মান্নানের ছেলে। তারা দুজনই কলেজ শিক্ষার্থী।
পরে পুলিশ ট্রাকসহ বরিশাল বাকেরগঞ্জ এলাকার ট্রাকচালক মো. রুস্তমকে (৪২) পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার দালালবাজার এলাকা থেকে আটক করে।

ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

চাঁদপুরে মধ্যরাতে গরুবাহী ট্রাকচাপায় দুই ছাত্রলীগ কর্মী নিহত

প্রকাশ : ০৮:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০