০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রিজেন্টের এমডি মাসুদ ২১ দিনের রিমান্ডে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / 38

অনলাইন ডেস্ক
রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে ৩ মামলায় আরও ২১ ‍দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার (২৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে মাসুদের এ রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে টানা ১০ দিনের রিমান্ড শেষে সকালে মাসুদকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। 
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখিয়ে শাহেদ করিম ও মাসুদ পারভেজের ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ চার মামলার মধ্যে তিন মামলায় মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অর্থ জালিয়াতির অভিযোগে তিন বছর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে চাকরিচ্যুত হন মাসুদ পারভেজ। পরবর্তীতে শাহেদের সঙ্গে সখ্যতায় রিজেন্ট গ্রুপে ঢোকেন। গত ১৪ জুলাই কাপাসিয়ায় জাকির নামে তার এক বন্ধুর বাসা থেকে র‌্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে। করোনা সার্টিফিকেট প্রতারণা মামলার দুই নম্বর আসামি মাসুদ।
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট চেয়ারম্যান শাহেদ করিমকে গত ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‍্যাব।
নানা প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. শাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নামে গত ৭ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। সেই মামলায় মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন আট আসামি।

এর আগে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিচ্ছিল তারা। এর পরদিন ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে রিজেন্ট হাসপাতাল ও প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব। 

Please Share This Post in Your Social Media

রিজেন্টের এমডি মাসুদ ২১ দিনের রিমান্ডে

প্রকাশ : ০৮:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০