০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর চাটখিলে অটোরিকশা চালক হত্য, খুনিচক্রের আরও একজন আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 45
মোজাম্মেল হক,নোয়াখালী
নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল পৌর শহরের অটোরিকশা চালক আব্দুস সাত্তারের খুনি চক্রের রবিউল ইসলাম অন্তর (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিউল ইসলাম অন্তর চাটখিল পৌর শহরের সুন্দরপুর গ্রামের ইউসুফ আলী তপদার বাড়ির মৃত সুমনের ছেলে। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, অন্তরকে শুক্রবার দুপুরে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকা থেকে থেকে গ্রেপ্তার করেছে। এর আগে গত বৃহস্পতিবার ভোরে মোহন (২৭) কে গ্রেফতার করে। মোহন বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে রয়েছে। রবিউল ইসলাম অন্তরকে শনিবারে আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য গত মঙ্গলবার ২১ জুলাই রাতে ইউসুফ আলী তপদার বাড়ির সামনে অটোরিকশা চালক আব্দুস সাত্তারকে মোহনও অন্তর ছুরিকাঘাত করে হত্যা করে।
























