২০২৪ সালের মধ্যেই বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন
- প্রকাশ : ১০:০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 78
অর্থনীতি ডেস্ক
বিশ্বব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন ধরেই পূর্বাভাস দিচ্ছে যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চীন। এবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে বর্তমানে বিশ্বের ২য় বৃহত্তম অর্থনীতির দেশ চীন।
এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান হবে দ্বিতীয়, ভারত থাকবে তৃতীয় অবস্থানে। দুই ঋণদাতা সংস্থার পূর্বাভাসের ওপর ভিত্তি করে বিশ্ব অর্থনৈতিক ফোরামের করা প্রতিবেদন বলছে, ১৯৯০ সাল থেকে অর্থনৈতিক দিক দিয়ে স্থিতিশীল অবস্থানে আছে চীন।
ইউরোপের পাওয়ার হাউজ হিসেবে পরিচিত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ২০২৪ সালেও খুব একটা ইতিবাচক অবস্থায় থাকবে না। এসময়, এশিয়ার ৫টি দেশের জিডিপি প্রবৃদ্ধি শীর্ষ অবস্থানে থাকবে। এরমধ্যে পঞ্চম অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। জাপানের অবস্থান থাকবে চতুর্থ আর রাশিয়া থাকবে ষষ্ঠ অবস্থানে।
বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা রাখছে। শ্রমশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপিন্স। এশিয়ার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও বিশ্ববাজারে নিজেদের অবস্থান করে নিয়েছে। তবে এশিয়ার উন্নয়নশীল অর্থনীতির পথে বাধা হতে পারে গ্রাম ও শহর অঞ্চলের উন্নয়নের পার্থক্য, পরিবেশ বিপর্যয়, সুশাসনের অভাব।
১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। ১৯৯২ সালে চীনের অবস্থান ছিলো দশম।
২০২৪ সালে ভারত পৌঁছাতে পারে তৃতীয় অবস্থানে। যেখানে ১৯৯২ সাল কিংবা ২০০৮ সালের তালিকায় শীর্ষ ১০ দেশের স্থানে ভারতের নামই ছিলো না দেশটির।





















