০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে নদীর মূল গতিপথে গাছ লাগানোয় ফসলি জমি ধ্বংস এলাকা বাসীর বানববন্ধন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৪:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 37

আল আমিন,ফুলবাড়ি(দিনাজপুর)  
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রভাবশালী কর্তৃক নদীর গতিপথ দখল করে গাছ লাগানোর কারনে নদীর পানিতে পাড় ভেঙ্গে আবাদি জমিতে প্রবেশ করে শত-শত বিঘা জমি নদীতে পরিনত হয়েছে। নিজেদের এই ফসলি জমি রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে।
উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদীর মূল শ্রোতে স্থানীয় প্রভাবশালী কর্তৃক বাঁধ নির্মান করে গাছের বাগান লাগানোর কারনে নদীর গতিপথ পরিববর্তন হয়ে নদীর পাড় ভেঙ্গে শত শত একর তিন ফসলী জমি নদীতে পরিনত হয়েছে।এরই প্রতিবাদে (২২ জুলাই) বুধবার সকাল ১১টায় স্থানীয় ক্ষতিগ্রস্থ এলাকাবাসী নদীর পূর্বের সঠিক গতিপথ সৃষ্টি করে ক্ষতিগ্রস্তদের জমি উদ্ধারের দাবিতে ভেঙে পড়া নদীর পাড়ে শতশত নারী-পুরুষ ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন।
সংশ্লিষ্ট ইউ,পি সদস্য মকসেদুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান আবু তাহেরর নিজস্ব লোকজন এই নদীর গতিপথ বন্ধ করে গাছের বাগান বানিয়েছেন। সে কারনে আজ এই এলাকার অনেক গরীব অসহায় মানুষের একমাত্র সম্বল জমি হারিয়ে দিশেহারা। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত নদীর সঠিক গতিপথ উদ্ধার করে এই অসহায় মানুষ গুলোকে বাঁচানোর অনুরোধ করছি।

বিষয়টি নিয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) কানিজ আফরোজের সাথে কথা হলে তিনি জানান,সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি । আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খুব দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে নদীর মূল গতিপথে গাছ লাগানোয় ফসলি জমি ধ্বংস এলাকা বাসীর বানববন্ধন

প্রকাশ : ০৪:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০