লালমনির এল, জি, ই, ডি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ।
- প্রকাশ : ০৮:৪৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 33
মোঃ ফারুক হোসাইন,লালমনিরহাট
লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী একটি ইউনিয়নের নাম কাকিনা।শিক্ষা,সংস্কৃতি, অর্থনীতি সহ যাবতীয় কর্মকাণ্ডে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ইতিহাস সমৃদ্ধ এই ইউনিয়নটি।সভ্যতার অন্যতম নিদর্শন আমাদের এই কাকিনা। ইউনিয়নটির বিভিন্ন পাড়া কিংবা মহল্লার নাম অনেক চমৎকার ও তাৎপর্যপূর্ণ।যেমন- রাজবাড়ী, কবিবাড়ী, কালিবাড়ী,কামারপাড়া,পালপাড়া,তাতীপাড়া,
জেলেপাড়া, শম্ভু সরবর,সুকানদিঘী,দক্ষিণ –গোপালরায়,উত্তর–গোপালরায়,কাজিরহাট,
কাকিনা-কৈলাশগঞ্জেরহাট,চাপারতলা,মহিষামুড়ী,রুদ্রেশ্বর,
কাকিনা ভৈরব বাজারসহ নাম না জানা আরো অনেক মহল্লা।কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো রংপুর রোড যা কাকিনার অর্থনীতির প্রাণকেন্দ্র। গুরুত্বপূর্ণ এই জায়গা তথা (মোড়টির)
নির্ধারিত কোনো নাম এখন পর্যন্ত দেয়া হয়নি।স্থানীয়রা অনেকেই এই মোড়টিকে পোনাহাটির মোড় বলে থাকেন যা নিঃসন্দেহে অনেকের কাছে শুনতে খারাপ লাগে এবং বিরক্তিকর বলে মনে হয়।যেহেতু দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ এই মোড়টি দিয়ে যাতায়াত করেন। কাজেই গুরুত্বপূর্ণ এই মোড়টির এমন একটি নাম দেয়া উচিত যা কিনা সারাদেশেই সুপরিচিতি অর্জন করবে এবং কাকিনার ঐতিহ্য বজায় রাখতে মুখ্য ভূমিকা পালন করবে।কাকিনার সুপরিচিত ব্যক্তি প্রয়াত শহীদুর রহমান (শিক্ষক)





















