১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় টানা তৃতীয় দিনের মতো বৃষ্টি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 76

অনলাইন ডেস্ক
টানা তৃতীয় দিনের মতো বৃষ্টি অব্যাহত রাজধানীজুড়ে, এর ফলে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ।
বুধবার (২২ জুলাই) সকাল থেকেই অবিরাম বৃষ্টির কারণে আগের দুই দিনের মতো আজও রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অফিসগামীদের, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ।

আগের দুইদিন সোমবার ও মঙ্গলবার (২১ জুলাই) বৃষ্টির কারণে রাজধানীর প্রায় সব এলাকাতেই দেখা যায় জলাবদ্ধতা। অলিগলি পেরিয়ে তলিয়ে যায় প্রধান সড়কও। অনেক স্থানে হাঁটু সমান পানি ডিঙিয়ে নগরবাসীকে যেতে হয় গন্তব্যে। পানি জমে যায় ঘরবাড়ি, অফিস-আদালত, দোকানপাটে। জলাবদ্ধতায় তিক্ত অভিজ্ঞতার কারণে নগরবাসীর দুর্ভোগ পরিণত হয় ক্ষোভে।

Please Share This Post in Your Social Media

ঢাকায় টানা তৃতীয় দিনের মতো বৃষ্টি

প্রকাশ : ০৭:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০