১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পাবনায় ট্রেনে দুর্বৃত্তদের আগুন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৫৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / 46
ঈশ্বরদী(পাবনা ) প্রতিনিধি,
পাবনা জেলার ঈশ্বরদীতে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে ট্রেনের বগির ১১টি সিট।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
স্টেশনের ওয়াশফিটে রাখা চাঁপাইনবাবগঞ্জ-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের একটির বগিতে এ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনেন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস থেকে বলা হয়, রাত সাড়ে ৮টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি বগির ১১টি সিট পুড়ে গেছে।
এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এখানে প্রশাসন ও রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।