কুড়িগ্রামে মানবিক আইজিপি’র উপহারঃপুলিশ সুপারের মাধ্যমে হুইল চেয়ার পেয়ে খুশী শিশু উৎস
- প্রকাশ : ০৮:২২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / 36
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ প্রধান (আইজিপি) ড, বেনজীর আহমেদ, বিপিএম ( বার) এর নির্দেশনায় হুইল চেয়ার পেল নাগেশ্বরীর রায়গন্জের ১১ পছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু আরাফাত উৎস।
জানা যায়,গত শুক্রবার পুলিশ হেড কোয়ার্টার্স থেকে অতিরিক্ত ডিআইজি ( ইন্টেল এন্ড স্পেশাল এফেয়ার্স) কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম কে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ সম্পর্কে অবহিত করেন। নাগেশ্বরী থানার রায়গন্জ ইউনিয়নের সাপখাওয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিশু আরাফাত রহমান উৎসের একটি হুইল চেয়ারের জন্য আকুতি সংবাদ টি আইজিপি ডঃ বেনজীর আহমেদ মহোদয়ের নজরে আসে। তিনি পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান কে বুদ্ধি ও শারীরীক প্রতিবন্ধি আরাফাত উৎসের খোজ খবর নিয়ে ব্যবস্থা নিতে বলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি নাগেশ্বরী রওশন কবীর প্রতিবন্ধি আরাফাত উৎস ও তার পরিবারের সাথে কুড়িগ্রাম পুলিশ সুপারের যোগাযোগ স্থাপন করে দেন। ২০ শে জুলাই সোমবার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম আইজিপি ডঃ বেনজীর আহমেদ মহোদয়ের তরফ থেকে উপহার হিসেবে একটি হুইল চেয়ার ও ঈদ উপহার হিসেবে শার্ট ও প্যান্ট উৎসকে পৌছে দেন বলে জানা গেছে। উল্লেখ্য পুলিশ সুপার মহিবুল ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সেবামুলক কাজ করেন। তিনি নাগেশ্বরী সুখাতি বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের ছেলে মেয়েদের কাছে একজন প্রিয় অভিভাবক। তিনি উৎসকে সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে ভর্তির জন্যও পরামর্শ প্রদান করেছেন বলে জানা গেছে।
BANGLADESH POLICE MEDIA, PHQ
[20 JUL 2020] থেকে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে –
আইজিপি’র উপহারঃ
মায়ায় ভরা চাঁদমুখ শিশু আরাফাত উৎস । কি আসাধারন তাঁর চাহনী, কি বুদ্ধিদীপ্ত চেহারা ! এগারো বছরের উৎসেরও গ্রামের আট-দশজন দামাল বালকের ন্যায় হয়তো ঘুরতে ইচ্ছে করে, ইচ্ছে করে স্কুলে যেতে। কিন্তু বিধাতার বিধান যে অন্যরকম। উৎসের দুই হাত ও পা অচল, কথা বলতে পারেনা। দরিদ্র বাবা-মা অসহায়। জন্ম থেকেই পঙ্গু সন্তান নিয়ে নিরুপায় দিনাতিপাত করেন কুড়িগ্রামের নাগেশ্বরীর এক প্রত্যন্ত পাড়াগাঁয়ে। বৈশ্বিক এই মহামারিতে উৎসের দরিদ্র বাবামায়ের আর্থিক অসহায়ত্ব ক্রমান্বয়ে বাড়তে থাকে। এমনি এক অমানিশায় উৎস একটি হুইল চেয়ারের জন্য আকুতি জানায় সমাজের বিত্তবানদের কাছে।
বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের চোখে পরে যায় সেই রিপোর্ট। তাৎক্ষনিক ব্যবস্থা নিতে বলেন তিনি। কুড়িগ্রামের পুলিশ সুপার আইজিপির নির্দেশনা পাওয়া মাত্রই উৎসের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন। তথ্যের সঠিকতা যাছাই করেন। ক্ষণমাত্র বিলম্ব ছাড়াই পুলিশ সুপার কুড়িগ্রাম আইজিপি’র পক্ষে প্রিয় শিশু উৎসকে হস্তান্তর করেন তাঁর বহু প্রত্যাশিত হুইল চেয়ার। দেয়া হয় ঈদ উপহার, ঈদের নতুন পোষাক। আমাদের উৎস যেন কুড়িগ্রামের সুখাতি বুদ্ধিপ্রতিবন্ধি স্কুলে ভর্তি হতে পারে সে ব্যাপারেও দেয়া হয় পরামর্শ।
উৎসের হুইল চেয়ারের আবেদন অনেকের চোখ এড়িয়ে গেলেও, এড়িয়ে যায়নি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের। করোনাকালে মানবিক কোড প্রতিপালনকারী পুলিশের মানবিক পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের এমন উদ্দোগ অনুপ্রাণিত করেছে প্রান্ত থেকে কেন্দ্রে শত সহস্র হৃদয়কে।
সর্বদাই জনগনের পাশে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম প্রতিবেদকের কাছে অনুভুতি প্রকাশ করেন। তিনি বলেন,
জাতীয় দৈনিকে সংবাদটি আমার নজর এড়িয়ে গেলেও মাননীয় আইজিপি মহোদয়ের সুদৃষ্টির কারনে নাগেশ্বরীর প্রত্যন্ত এলাকায় এই মানবিক সহায়তা প্রদান করা সম্ভব হয়ছে, এজন্য উক্ত সংবাদদাতা মিডিয়া কর্মীদেরও ধন্যবাদ জানান।





















