১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কলমাকান্দায় নৌকা ডুবে নিখোঁজের ২৪ ঘন্টা পর বালু শ্রমিকের মৃতদেহ ভাসমান
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / 33
হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোণা
নেত্রকোণার কলমাকান্দায় নৌকা ডুবে নিখোঁজের ২৪ ঘন্টা পর আক্কাস মিয়া (৫০) নামে এক বালু শ্রমিকের মৃতদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করেছে স্থানীয়রা।
তিনি বারহাট্টা উপজেলার বাসিন্দার বাহিরকান্দা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
এবিষয়ে, বড়খাপন ইউপি চেয়ারম্যান একে,এম হাদিছুজ্জামান জানান, উপজেলার ডাইয়ারকান্দায় থেকে গত (শনিবার) দুপুরে বালু বোঝাই করে বারহাট্টায় যাওয়ার পথে কলমাকান্দার গোড়াডোবা হাওরে বেড়িবাঁধে ধাক্কা লেগে নৌকাটি গণেশখালী নামকস্থানে ৬ জন শ্রমিকসহ বালুভর্তি স্টিলবডি নৌকাটি ডুবে যায়।
এতে নৌকার মাঝি সহ ৫ জন সাঁতার কেটে বেড়িবাঁধে উঠতে পারলেও একজন উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান চালিয়েও খোঁজ মেলেনি (রবিবার) সকালে স্থানীয়রা নিখোঁজ আক্কাছ মিয়ার লাশ ভাসতে দেখে আমাকে খবর দেয়।
এবং পুলিশ কে খবর দিলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজহারুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।





















