১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শোক সংবাদ : সারওয়ার্দী সরকার মিন্টু

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • / 39

অমর চাঁদ গুপ্ত, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিকের জ্যেষ্ঠভ্রাতা ফুলবাড়ীর বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী মেসার্স মিতালী সু স্টোরের সত্বাধিকারী ও ফুলবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারওয়ার্দী সরকার মিন্টু (৬২) গতকাল শনিবার সকাল ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. .. রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহুসংখ্যক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ মাগরিব উপজেলার কানাহার ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে উপজেলা কেন্দ্রীয় কানাহার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ জুলাই) সারওয়ার্দী সরকার মিন্টু নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি গতকাল শনিবার সকাল ১১ টায় মৃত্যুবরণ করেন। 

এদিকে সারওয়ার্দী সরকার মিন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শিল্পপতি রাজু কুমার গুপ্ত, থানা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নওশাদ আলম মুন্না, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক মো. আজিজুল হক সরকার, সহ-সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মো. মতিউর রহমান মুকুল, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলমা ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

শোক সংবাদ : সারওয়ার্দী সরকার মিন্টু

প্রকাশ : ০৬:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০