০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ব্রাজিলে গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন মেসি!
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:০০:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / 76
স্পোটস ডেস্ক,
বিস্ফোরণ! পরকীয়ার জালে জড়িয়ে পড়েছেন লিওনেল মেসি। এমনকি খুব শিগগিরই নাকি ভাঙতে চলেছে মেসি-রোকুজ্জোর সংসার। এমন খবর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান একটি গণমাধ্যম। যদিও এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেসির বন্ধুর স্ত্রী দানিয়েলা।
ব্রাজিলিয়ান এক আউটলেটের বোম্বশেল। আর্জেন্টাইন নারী সাংবাদিকের সাথে প্রেমে মজেছেন এলএমটেন। শুধু তাই নয় লিওনেল মেসি ও রোকুজ্জোর সংসারে নাকি বেজে গেছে ঘর ভাঙা সুর। লিওনেল মেসি এমনই একজন ফুটবলার, যার ব্যক্তিগত জীবনাচার নিয়ে হয় না কোনো সমালোচনা। ভালবাসা, প্রেম, বিয়ে এসবের বেলায় তো অনেকেরই আইডল। কারণ তার মতো এমন প্রেমিক পুরুষ সংসারে আছে আর কটা?
সেই কোন ছোট্ট বেলায় রোকুজ্জুর সাথেই হয় লিওর লাভ অ্যাট ফার্স্ট সাইট। ওই শুরু তারপর ঘনিষ্ঠতা বেড়েছে, দূরত্ব বেড়েছে, বয়সও থেমে ছিলো না ,তবে সময়ের সাথে অক্ষয় হয়েছে তাদের ভালোবাসা। ৫ এ পরিণয়, ২৫ এ পরিণতি। কেটে গেছে তিন দশক। বদলেছে পরিচয় তিন পুত্রের গর্বিত মা-বাবা এখন রোকুজ্জু আর মেসি। এই লম্বা সময়ে কেউ কখনো তাদের সম্পর্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে আঙুল তোলার পায়নি কোন উপলক্ষ্য। হঠাৎ করে কার নজর লাগলো কে জানে। সুখের ঘরে লাগলো গ্রহণ।
পরকীয়ার গুঞ্জনে মেসির সাথে জুড়ে দেয়া হয়েছে আর্জেন্টাইন সাংবাদিক সোফিয়া মার্তিনেসের নাম। ছবিতে ভাইরাল সাংবাদিক, যিনি কাতার বিশ্বকাপ চলাকালে মেসির ইন্টারভিউ নিয়েছিলেন। মেসির সাথে কথা বলতে গিয়ে হয়ে পড়েছিলেন আবেগঘন। আর এসবকে জোড়াতালি দিয়ে ছড়ানো হচ্ছে নানান খবর।
মেসিকে নিয়ে এমন খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ ঝেড়েছেন মেসির বন্ধু ফ্যাব্রিগাসের স্ত্রী দানিয়েলা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন ‘এই খবর ভিত্তিহীন। এর কোনো কিছুই ঠিক নেই।’ তবে এই ঘটনার সত্যতা নিয়ে এখনো মুখ খোলেননি মেসি কিংবা রোকুজ্জোর কেউই।