০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহেদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের জন্য ‘হটলাইন’ র‍্যাবের

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১১:০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / 44

অনলাইন ডেস্ক
আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম ওরফে মো. শাহেদ টকশো, প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙানো আর হাসপাতাল ব্যবসা করেই ওপরে উঠে আসেন।
বিভিন্ন স্থানে সুবিধাজনক পরিচয় দিতেন শাহেদ করিম। কখনো তিনি নিজেকে আমলা, সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মন্ত্রী-নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
প্রভাবশালী ব্যক্তিদের সাথে তোলা ছবি ব্যবহার করে তিনি নিজেকেও প্রভাবশালী বলে তুলে ধরতেন।
শাহেদের প্রতারণার শেষ ছিলো না। তাই শাহেদের সকল প্রতারণার হদিস খুঁজে বের করতে এবার বিশেষ সেবা চালু করেছে র‍্যাব। ভুক্তভোগীদের জন্য খোলা হয়েছে একটি বিশেষ মোবাইল নাম্বার। 
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক শাহেদের বিরুদ্ধে আইনি সহায়তা নিতে এবং তার মাধ্যমে প্রতারিত হওয়া ভুক্তভোগীদের এই নাম্বারে: 01777720211 যোগাযোগের অনুরোধ করা হয়েছে। প্রতারিত হওয়া ব্যক্তিরা এই নাম্বারটিতে ফোন করলে তাদের সবধরনের সহায়তা দেয়া হবে বলে জানিয়ে র‍্যাব।
এর আগে প্রতারক শাহেদ সম্পর্কে র‍্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, ‘তার প্রতারণার ধরণ একটি অনন্য ধরণ। তাকে বলা যায় প্রতারক জগতের ‘আইডল’।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, আমরা শুরুতে ভুয়া টেস্টের বিষয়টিকে সামনে নিয়ে অভিযান পরিচালনা করেছি। কিন্তু এখন দিন যতই যাচ্ছে দেখছি অসংখ্য জঘন্য অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল শাহেদ। যাদের সঙ্গে তার ব্যবসা ছিল, তাদের সঙ্গেই প্রতারণা করেছে।

Please Share This Post in Your Social Media

শাহেদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের জন্য ‘হটলাইন’ র‍্যাবের

প্রকাশ : ১১:০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০