০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মধুপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • / 45

মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করছে। ইতোমধ্যে ওই বাড়ি থেকে গলাকাটা লাশগুলো উদ্ধারও করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে ওই চারজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, গণি মিয়া, কাজিরন ওরফে বুচি, ছেলে তাজেল ও মেয়ে সাদিয়া।
এই ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন, গত দুইদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ শুক্রবার ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে আশেপাশে মানুষদের ডাকাডাকি শুরু করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখতে পায়।
এদিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) সফিকুল ইসলাম।
তিনি জানান, দুইদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা, ক্ষতবিক্ষত ও থেতলানো ছিল।

এদিকে ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে বলেও জানান সফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইলে মধুপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

প্রকাশ : ০৬:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০