১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় আটপাড়ার প্রতিবন্ধী যুবককে হুইলচেয়ার প্রদান

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • / 37

আটপাড়া(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনা জেলার মদন উপজেলার শিবাশ্রম সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাখরপুর গ্রামের হতদরিদ্র ও প্রতিবন্ধী যুবক আবুল কালামকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় শিবাশ্রম সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাংবাদিক মো: জুবাইদুর রহমান সৌরভ উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউ.পি চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, প্রধান শিক্ষক এমদাদুল হক, আ’লীগ নেতা কামরুজ্জামান কাজল, শিবাশ্রম সমাজ কল্যাণ সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতিকার হাসান টিটু, দপ্তর সম্পাদক সাফায়েত হোসেন।

আবুল কালাম একজন প্রতিবন্ধী হলেও তিনি এক পাঁ দিয়ে কাঁচা মালের ছোট্ট ব্যবসা করে পরিবারের ৯ সদস্য নিয়ে কষ্টে সংসার চালান। প্রতিবন্ধী আবুল কালামের সঙ্গে কথা বললে তিনি জানান, আমি একজন প্রতিবন্ধী। আমার প্রতিবন্ধীর বিষয়টি উপস্থিত প্রধান শিক্ষক ও স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকগণ মিডিয়াতে প্রচারিত হলে শিবাশ্রম সমাজ কল্যাণ সংঘের দৃষ্টিতে আসে।

Please Share This Post in Your Social Media

নেত্রকোনায় আটপাড়ার প্রতিবন্ধী যুবককে হুইলচেয়ার প্রদান

প্রকাশ : ০৯:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০