০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা কবির খানের ত্রাণ সামগ্রী বিতরণ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / 34

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে বন্যার পানি হু হু করে বাড়ছে। ভারতের আসাম রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে নদ-নদী গুলো ভরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে নদী তীরবর্তী এলাকা গুলোতে বন্যা শুরু হয়েছে।
ক্রমাগতভাবে পানি বাড়ার ফলে সাধারণ মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। এতে খেটে খাওয়া নিম্নবিত্তদের মধ্যে দেখা দিয়েছে চরম  খাদ্য সংকট।
এমতাবস্থায়   সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নির্দেশনায় মধ্যনগর থানা ছাত্রলীগের পরিশ্রমী ছাত্রনেতা  কবির খান গত ১২ জুলাই (রবিবার)  মধ্যনগরের আশেপাশে কয়েকটি গ্রামে  নিজস্ব অর্থায়নে কর্মহীন নিম্নবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি ত্রাণ হিসেবে চিড়ামুড়ি এবং গুড়সহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করেন।
তিনি বলেন করোনা মহামারীসহ গত কয়েকটি ইদে তিনি গরিব অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছিলেন। 
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ভবিষ্যতেও তিনি এধরনের সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

এলাকায় তার এই সামাজিক কর্মকাণ্ড যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা কবির খানের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশ : ০৩:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০