০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটির সিদ্ধান্ত জানালেন মন্ত্রিপরিষদ সচিব

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / 58

অনলাইন ডেস্ক

ঈদুল আজহার ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।সোমবার (১৩ জুলাই) গণভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ছুটির সিদ্ধান্তের কথা জানান তিনি।
 ব্রিফিংয়ে জানানো হয়, ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না, তিন দিনই থাকবে। ছুটির সময় কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে।  
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী ৩১ জুলাই এবং ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। এক্ষেত্রে দুদিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)। এক্ষেত্রেও ছুটির দুদিন চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটির মধ্যে।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

ঈদের ছুটির সিদ্ধান্ত জানালেন মন্ত্রিপরিষদ সচিব

প্রকাশ : ১২:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০