১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফেনীতে খড়ের গাদায় চাপা পড়ে দুই শিশুসহ মা নিহত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৮:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / 44
ইবাদত হোসেন,ফেনী
জেলার ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নে খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই পুত্রসন্তানসহ তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়ীতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত নারী সুমি আক্তার (৩০) সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। তার দুই পুত্র শাহিদ (৫) ও সিয়াম (২) মায়ের পাশে খেলছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়ে দুই সন্তানসহ সুমি আক্তার চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা কানুনগো তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহত সুমি আক্তার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।