১১:০৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি থেকে ফিরলেন ৪১২ বাংলাদেশি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • / 92

শফিকুল ইসলাম,সৌদি আরব 
করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকা পড়েছেন বাংলাদেশিরা। সুযোগ হলেই ফিরছেনও নিয়মিত বিরতিতে। এবার সৌদি আরব থেকে ফিরলেন ৪১২ বাংলাদেশি। শনিবার দাম্মাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় আসেন।
করোনা মহামারীর কারণে সারা বিশ্বে ফ্লাইট চলাচল সীমিত করা হয়। বাংলাদেশ থেকেও ১৭টি আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। এতে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হচ্ছে।
বর্তমানে বাংলাদেশ থেকে লন্ডন ও চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল করছে। এছাড়া ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। আর আগামী ১৩ ও ১৪ জুলাই থেকে আবারও দুবাই এবং আবুধাবিতে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালানো শুরু করবে।

Please Share This Post in Your Social Media

সৌদি থেকে ফিরলেন ৪১২ বাংলাদেশি

প্রকাশ : ০১:০৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০