০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্য আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:২৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
  • / 34

মোজাম্মেল হক, নোয়াখালী
নোয়াখালী সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।আটকরা হচ্ছেন, বাদল মিয়া, আমজাদ হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম, নূর নবী ও আবু তাহের।পুলিশ জানায়, গত ৭ জুলাই জেলা শহর মাইজদীতে স্থানীয় লোকজন আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম সদস্য বাদল মিয়াকে আটক করে পুলিশে হস্তান্তর করে। থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যমতে তাকে সাথে নিয়ে বুধবার গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। রাতে পুলিশ কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দুটি মোটরসাইকেলসহ পাঁচজন মোটরসাইকেল চোরকে আটক করা হয়।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বাদলের দেওয়া তথ্যেরভিত্তিতে অপর পাঁচ মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। এসময় বৈধ কাগজপত্র না থাকায় তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নোয়াখালীতে মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্য আটক

প্রকাশ : ০৬:২৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০