০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / 44
দিপংকর দাস,পটুয়াখালী
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে আজ মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১.৩০ মিনিট এ মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদারের সভাপতিত্বে মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়। বিক্ষোভ সমাবেশের মাধ্যমে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের (সাধারন সম্পাদক) মোঃ রাকিব মৃর্ধা, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মাহবুব আলম রুবান (সভাপতি) সুবিদখালী সরকারী কলেজ ছাত্রলীগ মোঃ ফয়সাল আহম্মেদ (যুগ্ম সাধারন সম্পাদক), মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ মোঃ ইমরান হাওলাদার(সাংগঠনিক সম্পাদক) মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ, মোঃ সফিক মৃধা সাংগঠনিক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ-সকল ইউনিয়নের নেতাকর্মী।





















