০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চিরনিদ্রায় শায়িত হলেন ফেনীর সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / 33
সুজন গোলদার অনিক,ফেনী
ফেনী সদর উপজেলার লেমুয়ায় নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন। বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আসগর আলী খান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, পরে অবস্থার অবনতি হলে ভেন্টিলেটরে স্থানান্তর করা হয়। অবশেষে সকল চিকিৎসা বিজ্ঞানের কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে।
বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনীর লাশ দাফন টিম ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তার পরিবারের সিদ্ধান্ত মোতাবেক জন্মস্থান ফেনী সদর উপজেলার লেমুয়ায় গ্রামে নিজ বাড়িতে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। এসময় জানাজায় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, ফেনী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ রানা, বিএমএর নেতা ডাঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন,ফেনী মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন, ইফার ফেনী জেলা ডিজি মঞ্জুরুল আলম মজুমদার,জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলা উদ্দিন আলাল,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া ও লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন নাসিম ও সাংবাদিকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।





















