০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিল জনতা ব্যাংক শাখায় ১ লাখ টাকার গড়মিল নিয়ে তোলপাড়

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • / 43

মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
নোয়াখালীর চাটখির পৌর বাজার জনতা ব্যাংক শাখায় ১ লাখ টাকার গরমিল নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। চাটখিল বাজারে ইলেকট্রনিকস ব্যবসায়ী নুর হোসেন খোকন তার প্রতিষ্ঠানের ম্যানেজার স্বপনকে ৫ লাখ ৬৫ হাজার টাকা জমা দিতে ব্যাংকে পাঠান। সোমবার বিকেল ৪ টার সময় স্বপন ব্যাংকের ক্যাশিয়ার আজিজুল হাকিমের সামনে ওই টাকা রাখেন। কিছুক্ষন পর আজিজুল হাকিম স্বপনকে বলেন এখানে টাকা আছে ৪ লাখ ৬৫ হাজার। এ নিয়ে স্বপন ও ক্যাশিয়ার আজিজুল হাকিমের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে নুর হোসেন খোকন ব্যাংকে গিয়ে চ্যালেঞ্চ করে বলেন টাকার পরিমান ৫ লাখ ৬৫ হাজার। এক পর্যায়ে খোকনের দাবীর প্রেক্ষিতে ম্যানেজার সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ক্যাশিয়ার আজিজুল হাকিম কৌশলে ১ লাখ টাকার একটি ব্যান্ডেল সরিয়ে ফেলেন। তখন ক্যাশিয়ার হাকিম এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বুধবার দুপুরে এ বিষয়ে জানতে স্থানীয় সাংবাদিকরা ব্যাংকে গেলে ম্যানেজার তারেক মোঃ মুসা সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেন। তিনি আরও বলেন, ব্যাংকে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।

Please Share This Post in Your Social Media

চাটখিল জনতা ব্যাংক শাখায় ১ লাখ টাকার গড়মিল নিয়ে তোলপাড়

প্রকাশ : ০৫:৫০:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০