০৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে নতুন করে-৩জন করোনায় সনাক্ত মোট আক্রান্ত ৩০ জন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • / 38

দিপংকর দাস,পটুয়াখালী
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা করোনা ভাইরাসের সংক্রমণ কঠিন থেকে আরও কঠিন হচ্ছে। ভাইরাসটি যে শক্ত অবস্হানে আছে সেটা সে জানান দিচ্ছে বিভিন্ন জনকে সংক্রমিত করে। মির্জাগঞ্জ উপজেলায় সর্বশেষ করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ৩ জন। এরা হলো মোঃ আঃ সালাম (৪৫) কলেজ রোড সুবিদখালী। মুকুল বেগম (৪৫) কলেজ রোড সুবিদখালী। এবং শালেহা (৭০) কপালভেড়া মির্জাগঞ্জ। এখন পর্যন্ত মোট করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ৩০ জন। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাঃ দিলরুবা ইয়াসমিন লিজা মুঠোফোনে আমাদেরকে এ তথ্য দেন। তিনি আরও জানান এ পর্যন্ত মোট ৩৬৬ টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়, তার মধ্যে ৩৪০ টি নমুনা পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছি। বাকি আছে ২৬ টি নমুনা পরীক্ষার রেজাল্ট। এই ৩৪০ টি রেজাল্টের মধ্যে ৩১০ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ এবং ৩০ জনের রিপোর্ট এসেছে পজিটিভ। এই ৩০ জন পজিটিভ রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ জন, মৃত্যু বরন করেছে ১ জন।বাকি ১২ জন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের তত্ত্বাবধানে যার যার বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

পটুয়াখালীতে নতুন করে-৩জন করোনায় সনাক্ত মোট আক্রান্ত ৩০ জন

প্রকাশ : ০২:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০