০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রেলযোগে হিলিতে আসলো চতুর্থ দফায় ভারতীয় পেঁয়াজ

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • / 41

হিলি(দিনাজপুর)প্রতিনিধি
ঈদুল আযহাকে সামনে রেখে দেশের বাজারে চাহিদা থাকায় স্থলবন্দরের পাশাপাশি হিলিতে রেলযোগে পেঁয়াজ আমদানি হচ্ছে। চতুর্থ দফায় ভারত থেকে ১ হাজার ৬শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় অর্ধেক ও আজ সোমবার দুপুরে আর একটি চালান ভারতের নাসিক থেকে স্থলবন্দরের আমদানিকারক মেসার্স রাইয়ান ট্রেডার্স এই পেঁয়াজ আমদানি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, চালানটি নিয়ে ৪২টি বগি সম্বলিত ভারতীয় মালবাহী ট্রেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলপথ দিয়ে হিলি রেলস্টেশন আসে।
তিনি আরও জানান, ‘ভারতীয় মালবাহী ট্রেনটি ১০টি বগি ঈশ্বরদীতে রেখে ৩২টি বগি নিয়ে রবিবার দুপুরে হিলি রেলস্টেশনে পৌঁছেছে। ট্রেনটি থেকে পেঁয়াজ খালাসের কার্যক্রম চলছে। রবিবার রাতে আবার ইঞ্জিনটি গিয়ে বাকি ১০টি বগি নিয়ে সোমবার সকালে হিলি রেলস্টেশনে আসবে। খালাস শেষে ট্রেনটি দর্শনা হয়ে পুনরায় ভারতে ফিরে যাবে।’
মেসার্স রাইয়ান ট্রেডাসের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম জানান, ‘লকডাউন চলার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস আমদানি-রফতানি বন্ধ ছিল। এ অবস্থায় পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে গত ২৮ মে রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি শুরু করা হয়।
এছাড়া গত ৮ জুন থেকে স্থলপথেও আমদানি-রফতানি শুরু হয়েছে।’ নাসিক জাতের এসব পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ২১ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। ট্রেন থেকে পেঁয়াজ খালাস করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এর আগে মোট তিন দফায় রেলপথ দিয়ে প্রায় পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়।

Please Share This Post in Your Social Media

রেলযোগে হিলিতে আসলো চতুর্থ দফায় ভারতীয় পেঁয়াজ

প্রকাশ : ০৭:০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০