০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনা কলমাকান্দায় এম.পি’র ঐচ্ছিক তহবিল থেকে সহায়তা প্রদান
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / 35
হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোনা
নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় এম.পি মানু মজুমদারের ঐচ্ছিক তহবিল থেকে ৫৭ জনের মধ্যে ৩ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (০৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি থেকে এ সহায়তা প্রদান করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস।





















