০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঝিনাইদহে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ জব্দ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / 47
অনলাইন ডেস্ক
ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র্যাব।
রোববার (০৫ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় জড়িত থাকার অভিযোগে দীপক বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। আটককৃত দীপক বিশ্বাস ওই এলাকার দীলিপ বিশ্বাসের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি বিক্রি নিষিদ্ধ ও আমদানি নিষিদ্ধ ওষুধ মজুদ করা রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাশি করে ১৪ কার্টন ওষুধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।
র্যাব আরও জানায়, ঢাকার মিডফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ওষুধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলের চিকিৎসকদের মাধ্যমে বিক্রি করা হয় বলে আটককৃত ব্যক্তি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।





















