০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কক্সবাজারে পাহাড় ধসে মাটিচাপা পড়ে আহত-৩
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / 42
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজারে টানা কয়েকদিনের বর্ষনে পাহাড় ধসে
তিনটি বাড়ি মাটিচাপা পড়েছে।এসময় বাড়িতে থাকা
কয়েকজন আহত হয়েছে।
জানা যায়, রবিবার (৫ জুলাই) সকালে কক্সবাজার সদরের পল্লী সাহিত্য এলাকার ৬ নং ওয়ার্ডে পাহাড় ধসে তিন বাড়ি মাটিপাচা পড়েছ। এসময় কয়েকজন আহত হয় তার মধ্যে রশিদ নামের এক যুব প্রায় ১০ মিনিট ধরে মাটির নিচে চাপা পড়ে থাকে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কক্স বাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে তার অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যেক্ষ দর্শী সূত্রে জানা গেছে। তাছাড়া রশিদ আহমেদের মা ও একজন প্রতিবেশী আহত হয়েছেন।
কক্সবাজারের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে
কাজ করে যাচ্ছেন।





















