১২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
আবারও তরুণদের মুখোমুখি প্রধানমন্ত্রী
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / 77
নিজেস্ব প্রতিবেদক,ঢাকা
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সিআরআই সূত্র জানায়, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বরাবরই তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ। এ কারণেই তরুণদের সঙ্গে আবারও মুখোমুখি আলোচনায় বসেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে অংশ নেন প্রায় ২৫০ জনের বেশি তরুণ-তরুণী। যেখানে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আওয়ামী লীগ সভাপতি।
এবারের অনুষ্ঠানে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বাংলাদেশের পররাষ্ট্র নীতি এবং তরুণদের নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নীতি নির্ধারণ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ পর্বে তরুণরা তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত জানান সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জীবন ও ভাবনা নিয়েও বেশ কিছু নতুন তথ্য ওঠে আসে এবারের লেটস টক অনুষ্ঠানে।
দেশ গঠনে এগিয়ে আসা তরুণ, চেঞ্জমেকার, ইনফ্লুয়েন্সার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, ট্রান্সজেন্ডারসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ধারনকৃত অনুষ্ঠানটি আগামী ২৮ ডিসেম্বর সম্প্রচার করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানের সময়সূচি পরবর্তীতে জানা যাবে সিআরআই ও ইয়াং বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে।





















