০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির হাতে ধরা দুই ভারতীয় আটক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / 38

রাজশাহী অফিসঃ
ভারতের মুর্শিদাবাদ জেলা ও বাংলাদেশের রাজশাহী সংলঘ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিবিজি) এর হাতে দুই ভারতীয় আটক হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। তবে তাদের দাবি, বিজিবি সদস্য ভারতীয় সীমান্তে ঢুকে তাদের তুলে এনেছে।
পশ্চিমবঙ্গের দ্য ওয়ালসহ একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ জুলাই) নয়ন শেখ ও সাহিদুল শেখ নামে দু’জনকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় মুর্শিদাবাদের স্থানীয় থানায় অভিযোগ করেছে আটক হওয়া দু’জনের পরিবারের সদস্যরা।
অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মুর্শিদাবাদ জেলার রানিনগরের বামনাবাদ সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বাংলাদেশ নেয়া হয়েছে।
অন্যদিকে পুলিশ সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, নয়ন শেখ ও সাইদুল ইসলাম আটক করেছে বিজিবি। ওই দুই জনের বাড়ি মুর্শিদাবাদের বামনাবাদ এলাকায়।
স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই দুই কৃষক বিএসএফের ৩ নম্বর আউট পোস্ট দিয়ে মাঠে চাষের কাজ করছিলেন। যে জায়গায় তারা কাজ করছিলেন সেটি ভারতীয় এলাকা বলে দাবি করা হয়েছে খবরে।
তবে দুই ভারতীয়কে ফিরিয়ে নিতে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ চলছে বলে পুলিশ সূত্রে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

রাজশাহী সীমান্তে বিজিবির হাতে ধরা দুই ভারতীয় আটক

প্রকাশ : ০১:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০