০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরবরাহ বাড়ায় মাছের দাম কমেছে চট্টগ্রামে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৮:০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / 35

অনলাইন ডেস্ক
করোনাকালীন ক্রেতা না থাকলেও সরবরাহ বাড়তি থাকায় চট্টগ্রামে সব ধরনের মাছের দাম কমেছে। দেড় কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি এক হাজার টাকা দরে। একইভাবে দেশীয় এবং সামুদ্রিক সব মাছেই রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। 
চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে থাকায় বন্দর নগরী চট্টগ্রামে কমেছে মাছের দাম। দেশীয় কিংবা সামুদ্রিক প্রকারভেদে মাছের দাম কমেছে সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ দেড়শ টাকা।
মাছ বিক্রেতার বলছেন, মিস ৫গ টাক, লট্টা ৫০ টাকা। মায়ানমার রুই গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৪০ টাকা এখন ১৭০ টাকা বিক্রি হচ্ছে। আমাদের মাছ দেশের বাহির থেকে আসছে। বাজারে মাছ ভরপুর রয়েছে।
বাজারে এখন পাওয়া যাচ্ছে বিশাল সাইজের রুপালি ইলিশ। একেকটি ইলিশের ওজন এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত। দাম রয়েছে এক হাজার থেকে ১১’শ টাকা। আর ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৭’শ থেকে ৮’শ টাকা।
বিক্রেতারা বলছেন, ইলিশ মাছ অরজিনাল চাঁদপুরের যেটা, সেটার ওজন দেড় থেকে পৌনে দুই কেজি। বাজারে এখন মাছের দাম আরো কমবে। করোনার কারণে মানুষ ঘর থেকে বের হয় না, তাই বিক্রিও কম। পাইকাররাও মাছ কিনছেন কম। 
করোনার সংক্রমণ ঠেকানোর অংশ হিসেবে সারা দেশে চলছে নানা বিধিনিষেধ। কিন্তু মাছ বাজারে এর কোনো বালাই নেই। 

Please Share This Post in Your Social Media

সরবরাহ বাড়ায় মাছের দাম কমেছে চট্টগ্রামে

প্রকাশ : ০৮:০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০