০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেনাপোল সীমান্তের যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / 35
মোঃ নজরুল ইসলাম,বেনাপোল(যশোর)
বেনাপোল বাহাদুরপুর সীমান্ত থেকে রিয়া মোড়ল (২৪ ) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বেনাপোল থানার পুলিশ । নিহত রিয়া মোড়ল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর জব্বার কাটুর ছেলে।তাৱ বুকে গুলির চিহ্ন রয়েছে।ভারতের বাশঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন বিজিবির সুবেদার সরোয়ার হোসেন ।
বিজিবি ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে এলাকার মানুষের মাধ্যমে জানতে পারি সীমান্তে ২৬ মেইন পিলার হতে টি পিলার ৩ কাছে কাটা তারের বেড়ার কাছে একটি লাশ পড়ে আছে।
পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে সিও স্যারকে জানানোর পর ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।





















