১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর চাটখিলে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / 44
মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী)
চাটখিল উপজেলা মোহাম্মদ পুর গ্রামের ওমর আলী কয়েলের বাড়িতে গতকাল বুধবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ৩টি ঘরে পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে ক্ষতির পরিমান আনুমানিক ১৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। বাড়ির লোকজন জানান, রাত আনুমানিক ২টার সময় বাড়ির একটি তালাবদ্ধ ঘরে অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হয়। মূহুর্তের মধ্যে আচক্সগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে করে বাড়ির ৩টি ঘরে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, এবং আরও ২টি ঘরে আংশিক পুড়ে যায়। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের কর্মীর এসে আগুন নিভতে সক্ষম হয়। বাড়ির লোকজন আরও জানান,ঘটনাটি প্রশাসনের লোকজনকে জানানো হলেও এখানে কেউ ক্ষতিগ্রস্থ বাড়িতে পরিদর্শনে আসেননি।





















