১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ে মধ্যমেয়াদি বন্যার আশঙ্কা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৭:৪০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • / 34

অনলাইন ডেস্ক

জুলাই মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু জায়গায় মধ্যমেয়াদি বন্যা হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই সময় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বপ্লমেয়াদি বন্যা হতে পারে। পাশাপাশি জুলাইয়ে বাংলাদেশে সার্বিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হবে।

বঙ্গোপসাগরে এক বা একাধিক বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে উল্লেখ করে পূর্বাভাসে আরও বলা হয়েছে, লঘুচাপের মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।

গত জুনে সারা দেশে স্বাভাবিকের চেয়ে দুই দশমিক শূন্য শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং ঢাকা বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। ৭ জুন বর্ষাকালীন দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়। ১০ জুন চট্টগ্রাম এবং ১১ জুন বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত বিস্তার লাভ করে। গত ১২ জুন মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করে।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ১৫ থেকে ১৯ জুন চট্টগ্রাম বিভাগে ও ২৪ থেকে ২৬ জুন রংপুর বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণ হয়। এই সময়ের মধ্যে ১৭ জুন মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কক্সবাজারে, ২৫৩ মিলিমিটার। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ৭ জুন রাজশাহীতে, ১০ জুন দিনাজপুরে এবং ২৪ জুন যশোর মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। ৩ জুন ময়মনসিংহে মাসের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে আবহাওয়াবিদ বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখনো মৌসুমি বায়ু সক্রিয় না। মৌসুমি বায়ু সক্রিয় হতে আরও দুই-তিন দিন সময় লাগবে। তখন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সেই সঙ্গে গরমও কমে আসবে।’

Please Share This Post in Your Social Media

জুলাইয়ে মধ্যমেয়াদি বন্যার আশঙ্কা

প্রকাশ : ০৭:৪০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০