১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জয়পুরহাটে বিনা খরচে সরকারিভাবে করোনা পরীক্ষার দাবিতে মানববন্ধন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:২৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / 35
জয়পুরহাট প্রতিনিধি
সম্পূর্ণ বিনা খরচে সরকারিভাবে করোনা পরীক্ষা এবং সকল হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংবাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার বেলা ১১টায় শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ, ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান বদি।
মানববন্ধনে বক্তারা প্রতিটি জেলায় করোনার পরীক্ষাগার স্থাপনসহ সম্পূর্ণ বিনা খরচে সরকারিভাবে করোনা পরীক্ষা এবং সকল হাসপাতালে কেন্দ্রীয় ভাবে অক্সিজেন সরবরাহের দাবি জানান।





















